ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দর্শকদের মাঠে আসার আহ্বান জামাল ভূঁইয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 3:05 PM

দর্শকদের মাঠে আসার আহ্বান জামাল ভূঁইয়ার

দর্শকদের মাঠে আসার আহ্বান জামাল ভূঁইয়ার

সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে জাতীয় ফুটবল দল। কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের ফিরতি ম্যাচে লাওসের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। বাছাইেয়ের দ্বিতীয় রাউন্ডে যেতে বাংলাদেশের ড্র করলেই চলবে।




তবে বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে। অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রত্যাশা তারা ম্যাচ জিতেই উঠে যাবে বাছাইয়ের পরের রাউন্ডে। এ জন্য তিনি দেশের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

জামাল ভুঁইয়া ম্যাচটি সামনে রেখে দেশের ফুটবল দর্শকদের মাঠে আসার আহ্ববান জানিয়েছেন। গণমাধ্যমের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েও দর্শকদের সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে তাদের সমর্থন জানাতে অনুরোধ করেছেন।

জামাল ভূঁইয়া বলেছেন, ’আজ বড় একটা দিন আমাদের জন্য। আজ ম্যাচের দিন। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে। আশা করি সব ফুটবলপ্রিয় মানুষ মাঠে আসবেন এবং আপনাদের জাতীয় দলকে সমর্থন ও অনুপ্রেরণা দেবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status