|
কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়ে দুনিয়া কাঁপিয়ে দিলেন যিনি
নতুন সময় ডেস্ক
|
|
কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়ে দুনিয়া কাঁপিয়ে দিলেন যিনি এই প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা এখন সবখানে। আরও একটি কারণে তিনি সবার নজর কেড়েছেন। সেটি হলো কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়েছেন ভ্লাদিমির। বিশ্বের অনেক গণমাধ্যম বলছে একজন মানুষের জীবনে কিংবা একজন অভিনেতার জন্য এ এক অন্যন্য কীর্তি। ভ্লাদিমির অভিনেতা থেকে ভোটে অংশগ্রহণ করে নির্বাচিত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জানা গেল, মাত্র ১৭ বছর বয়সেই থিয়েটারে কৌতুক অভিনেতা হিসেবে জীবন শুরু করেন ভ্লদিমির জেলেনস্কি। পরবর্তীতে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায়। শুধু তাই নয় প্রতিষ্ঠিত করেছেন ‘কাভারটাল ৯৫’ নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। জেলেনস্কি আলোচনায় আসেন তার নির্মিত ও অভিনীত টিভি সিরিজ ‘সারভেন্ট অব দ্য পিপল’- এ প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করে। সিরিজটি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত প্রচারিত হয় ইউক্রেনের একটি চ্যানেলে। এই সিরিজটির নামেই নিজের রাজনৈতিক দলের নাম দিয়েছেন জেলেনস্কি। মাত্র ৪১ বছর বয়সেই ৭৩ শতাংশ বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি৷ শোবিজের ক্যারিয়ারে জেলেনস্কি কাজ করেছেন ‘লাভ ইন দ্য বিগ সিটি’, ‘অফিস রোমান্স’ ও ‘রেজভেস্কি ভার্সেস নেপোলিয়ান’ নামক তিনটি চলচ্চিত্রেও। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
