ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মোদির শপথে যাচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 6:19 PM

মোদির শপথে যাচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

মোদির শপথে যাচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।





পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সেসময় তিনি জাপানে সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবারও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ নেবেন সেসময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। আর স্পিকারের পূর্ব নির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের জ্যেষ্ঠমন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদির শপথ অনুষ্ঠানে।

প্রসঙ্গত, আগামী ৩০ মে ভারতের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর আগে, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার অনুষ্ঠানে প্রতিবেশী আট দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। দরবার হলে শপথের রেওয়াজ ভেঙে রাষ্ট্রপতি ভবনের সামনের খোলা মাঠে শপথ নিয়েছিলেন তিনি।

ভারতের সংবিধান অনুযায়ী আগামী ৩ জুনের আগেই ১৭তম লোকসভা গঠন করতে হবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা হস্তান্তরের পরই নতুন লোকসভা গঠনের কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status