ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নায়িকা বানান শাকিব নিজেই!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 6:36 PM

নায়িকা বানান শাকিব নিজেই!

নায়িকা বানান শাকিব নিজেই!

সিনেমায় কাস্টিং ডিরেক্টর নামে একটি আলাদা পদ থাকলেও বাংলাদেশের সিনেমা জগতে এই পদটি নামে মাত্র। হাতে গোনা দু-একজন আছেন যারা নামেমাত্র নিজেদের কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচয় দেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে পরিচালক, প্রযোজকরাই কাস্টিংয়ের কাজটি করে থাকেন। এ ছাড়া নায়ক-নায়িকারাও অনেক সময় সহশিল্পী কে হবেন তা নির্ধারণ করেন। এটাকে অবশ্য নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই, কারণ নিজেদের বোঝাপড়ার স্বার্থেই এমনটা করে থাকেন তারা।





ভালো বোঝাপড়া মানে কাজটাও কিন্তু ভালো হওয়া। ফলে ভালো কাজের স্বার্থেই নিজেদের পছন্দ মাফিক সহ-শিল্পী নির্বাচন করেন। শাহরুখ খান, আমির খানসহ বলিউড তারকারাও নির্ধারণ করে নেন নিজেদের সহশিল্পী কে হবেন। আর বলিউড ভাইজান সালমান খানের কথা নতুন করে বলার কিছু নেই। তার ছবির বেশির ভাগ কাস্টিং নাকি তিনি নিজেই ঠিক করে নেন। কে কে তার সঙ্গে কাজ করবেন।

বলিউড ভাইজানদের চেয়ে কোনো অংশে কম যান না ঢালিউড তারকা শাকিব খান। ঢালিউডের জনপ্রিয় এই নায়কও নিজেই বেছে নিচ্ছেন নিজের সহশিল্পী। সুপারস্টার শাকিব খানের বদৌলতেই ঢাকাই সিনেমায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন অপু বিশ্বাস। পরে নিজ যোগ্যতায় ঢালিউডে শক্ত অবস্থান করে নেন। অপরদিকে শবনম বুবলীও শাকিব খানের  হাত ধরেই পা রাখেন ইন্ডাস্ট্রিতে। এদিকে নবাগত রোদেলাসহ আরও অনেকেই শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন।

এ বিষয়ে শাকিব খান জানান, সহ-শিল্পীদের সঙ্গে বোঝাপড়া থাকলে কাজ ভালো হয়। আমি সব সময় চেষ্টা করি নতুনদের সুযোগ দিতে। শুধু নায়িকা নয়, পরিচালক, সহ-অভিনেতা থেকে শুরু করে নতুনদের সঙ্গেই বেশি কাজ করতে চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘শুধু শাকিব খান নয়, তারকারা যখন একচেটিয়া জনপ্রিয় হয়ে ওঠেন তখন অনেকেই পরিচালকদের ওপর ছড়ি ঘোরান। সেটা দেশে-বিদেশে সব তারকাদের জন্যই সমান প্রযোজ্য। বাংলাদেশে একচেটিয়াভাবে জনপ্রিয় হওয়ায় শাকিব খানও নিজের সহ-শিল্পীদের নিজেই বেছে নেন।’

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত দুই চলচ্চিত্র। একটি হচ্ছে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’। এতে শাকিবের নায়িকা বুবলী। অন্যটি হচ্ছে ‘নোলক’। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ববি হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status