|
এবার হামলা বগুড়ায়, ভিপি নূর হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
|
|
এবার হামলা বগুড়ায়, ভিপি নূর হাসপাতালে রোববার (২৬ মে) ইফতারের দাওয়াতে গেলে বগুড়া উডবার্ন লাইব্রেরি চত্বরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এই হামলার ঘটনায় নুর ছাড়াও ফারুক হাসান রাতুলসহ বেশ কয়েকজন ওই হামলার শিকার হন বলে জানান কোটা আন্দোলনের সংগঠক নাজমুল হোসেন। হামলায় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ। হামলার পর ভিপি নূরসহ আহতদের চিকি[সার জন্য স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নুর সহ আহতরা হাসপাতাল থেকে অন্যত্র চলে যান বলে জানা গেছে। এর আগে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নুরের ইফতার মাহফিল অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। পুলিশি প্রহরায় ভিপি নুর অনুষ্ঠানস্থলে গেলেও রেস্টুরেন্টে তালা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রাস্তায় ইফতার করেন নুর ও সতীর্থরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
