ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সঙ্গীর জন্য নিজেকে কতদূর বদলাবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 5:21 PM

সঙ্গীর জন্য নিজেকে কতদূর বদলাবেন?

সঙ্গীর জন্য নিজেকে কতদূর বদলাবেন?

সঙ্গীর সাথে পুরো জীবন কাটানোর জন্য ভালোবাসা এবং পরস্পর বোঝাপড়া থাকা গুরুত্বপূর্ণ। তবে সঙ্গীর জন্য ভালোবাসার কারণে নিজের একান্ত কিছু বিষয় একেবারে বদলে ফেলা, অথবা ছেড়ে দেয়া কখনই উচিত না। জীবনসঙ্গীর সঙ্গে কিছু যৌথ পরিকল্পনা ও লক্ষ্য, কিছু স্বপ্ন অবশ্যই থাকতে হবে, তবে সেগুলো অবশ্যই নিজের ব্যক্তিগত স্বপ্ন, লক্ষ্য এবং পরিকল্পনাগুলোকে একেবারে বাদ দিয়ে নয়।

ভালোবাসার সন্ধানে পা বাড়ানোর সময় অবশ্যই মনে রাখবেন যে, নিজেকে আমূল বদলে ফেলে কারো মন পেতে চাইলে শেষ পর্যন্ত নিজের মনই ভাঙ্গবেন শুধু।





নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের ধারা

আপনার সঙ্গী আপনাকে ভালোবাসলে আপনি আপনার আত্মীয় বা বন্ধুর বাড়িতে কোনো দাওয়াতে যাওয়ার কথা বললে মুখ কালো করবেন না তিনি, অথবা তাদের কোনো সমস্যা নিয়ে আলাপ করলে বাঁকা মন্তব্য করবেন না। আপনার সঙ্গী আপনাকে ভালোবাসলে আপনার পরিবার ও বন্ধুদের পাশে থাকার জন্য তার সমর্থন পাবেন আপনি।

আপনার কোনো খুঁত বা অতীত ঘটনা

প্রতিটি মানুষেরই অতীতের কিছু ঘটনা থাকে; থাকে কিছু শারীরিক, মানসিক প্রতিবন্ধকতা অথবা জীবনের অন্য কোনো ক্ষেত্রে কিছু ঘাটতি যা তার ব্যক্তিত্ব গড়ে তোলে। আপনার যোগ্য জীবনসঙ্গী আপনার অতীত ইতিহাস বা ব্যক্তিগত ঘাটতিসমূহ নিয়েই আপনাকে ভালোবাসবে। সেগুলো তিনি মেনে নিতে না পারলে তিনি নিজের অপছন্দের বিষয়গুলো নিয়ে ক্রমাগত তীর্যক মন্তব্য করে যেতে থাকবেন, যা শেষ পর্যন্ত সহ্য করা কঠিন হয়ে পড়বে।

আপনার নিজস্ব মূল্যবোধ

সঙ্গীর সাথে সম্পর্ক ভালো ও সুন্দর রাখার জন্য নিজের ব্যক্তিগত মূল্যবোধগুলো বিসর্জন দিবেন না। সুন্দর সম্পর্ক পরস্পরের কাছে সৎ ও স্বচ্ছ থাকার পাশাপাশি নিজের কাছে নিজের সৎ থাকার উপরও নির্ভর করে। জীবনসঙ্গীর সঙ্গে মিলিয়ে চলার জন্য নিজের আত্মসম্মানবোধ, সততা, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, পরিবার ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়গুলো আমূল পাল্টে ফেললে পরবর্তীতে আফসোসের কারণ হয়, একসময় ক্লান্তিকর হয়ে উঠে এবং ফলস্বরূপ সম্পর্ক নষ্ট হয়ে অবশেষে ভেঙে পড়ে।

আপনার জীবনের লক্ষ্য

আপনার জীবনে বিশেষ ব্যক্তিটির সঙ্গে পরিচয় হওয়ার আগে আপনার জীবনের যে লক্ষ্যগুলো ছিল তা যৌথ পরিকল্পনা ও লক্ষ্যগুলোর জন্য সম্পূর্ণ বদলে যাওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত ও যৌথপরিকল্পনাগুলো একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। আপনার যদি নিজের ক্যারিয়ার নিয়ে বড় স্বপ্ন থাকে, অথবা ক্যারিয়ারের বদলে সংসার এবং সন্তান লালন-পালনে বেশি আগ্রহ থাকে, তবে এসব স্বপ্ন, পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনার মধ্যে দিয়েই বুঝে নিতে হবে যে দু’জন একে অপরের যোগ্য কি না।

যেসব গুণ আপনাকে অনন্য করে তোলে

যদি অনেকেই বলে যে আপনার কোনো একটি ইতিবাচক বৈশিষ্ট্য আছে, যা আপনাকে অনন্য করে তোলে, তবে সেই গুণটির যত্ন করুন এবং ধরে রাখুন। একজন মাত্র বিশেষ ব্যক্তির জন্য তা বদলে ফেলা নিরর্থক। আপনার সঙ্গী যদি মনে করেন আপনার কোনো বৈশিষ্ট্য বদলে ফেলা দরকার, তবে সেই সম্পর্কে এগিয়ে যাওয়ার আগে আরো কয়েকবার ভাবুন।

নিজের ভালো লাগাগুলো

হয়তো আপনি ঘুরে বেড়াতে, অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করতে, কিংবা কোনো ব্যান্ড দলে গাইতে বা বাজাতে পছন্দ করেন। কিন্তু আপনার সঙ্গীকে সময় দেয়ার জন্য অথবা তার সেগুলো পছন্দ নয় বলে আপনি এগুলো বাদ দিচ্ছেন নিয়মিত। সম্পর্কের শুরুর দিকে সঙ্গীর সঙ্গে সময় কাটানোটাই বেশি ভালো লাগে বটে, তবে নিজের পছন্দের ভালো লাগাগুলোকে খুব বেশি অবহেলা করবেন না। বরং আপনার ভালো লাগার কাজগুলো নিয়মিত করলে আপনি আনন্দে থাকবেন, এবং এতে আপনি সঙ্গীর কাছে আরো আর্কষণীয় হয়ে উঠবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status