ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
জীবন বদলে ফেলার ৭ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 4:40 PM

জীবন বদলে ফেলার ৭ উপায়

জীবন বদলে ফেলার ৭ উপায়

নিজের আইডিয়া ও কাজের পরিকল্পনাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে জীবনটাকে পরিবর্তন করা যায়। জীবনের লক্ষ্য, ভবিষ্যতের ভাবনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কিছু পদ্ধতি নিচে আলোচনা করা হলো-

১. প্রথমে সুনির্দিষ্টভাবে ভাবুন আপনি কী করতে চান। সব ইচ্ছাকে খাতায় লিখুন। সব লিখে তারপর দেখুন কোনটিকে বেশি অগ্রাধিকার দেয়া দরকার। কোন সময়ে কোনটি করলে ভালো ফল আসবে তা চিন্তা করে এগোতে থাকুন।





২. নিজেকে আরও সফল করে তুলুন। নিজেকে সফল করে তুলতে আরও একটু পরিশ্রম করুন। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন দেখিয়েছেন যে শিক্ষার্থীরা একটি প্রক্রিয়া অনুসরণ করলে তাদের পারফরম্যান্স ভালো হয়।

৩. টাকা-পয়সা জমানোর চেষ্টা করুন। অর্থ সঞ্চয়ের বিষয়ে ভাবাটা জরুরি। তাই ধরুন কেনাকাটা করতে যাবেন, তা হলে লিখে ফেলুন কি কি কিনবেন। তারপর দেখুন কোথা থেকে কোন জিনিস কিনলে আপনার জন্য সাশ্রয়ী হবে। এটি আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় থেকে রক্ষা করবে।

৪. আত্মবিশ্বাসকে আরও জাগ্রত করুন। আপনি চিন্তা করুন জীবন থেকে আপনার অনেক সময় পার হয়ে গেছে। এর মধ্যে কিছু আপনি অর্জন করেছেন। আবার অনেক কিছুই জীবন থেকে হারিয়ে গেছে। আপনি আপনার ছোট-বড় সব অর্জন লিখে লিখে তালিকা করে ফেলুন। দেখবেন সত্যিই কি দারুণ সময় গেছে। এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।

৫. চলার পথে কোনো ভুল করছেন কিনা সে ব্যাপারে ভাবুন। এটি আপনাকে বিপর্যয় থেকে রক্ষা করবে। বিয়ের পরিকল্পনা, ছুটিতে যাওয়ার পরিকল্পনাসহ প্রত্যেকটা কাজকে লিখে ফেলুন। দেখবেন দারুণ পরিকল্পনা হয়ে যাচ্ছে।

৬. পর্যাপ্ত পরিমাণে রাতে ঘুমান। এতে মাথা ঠাণ্ডা থাকবে। সব কাজ ঠাণ্ডা মাথায় করুন। আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে, কোন কাজগুলো শুরু করেও আমরা শেষ করিনি। কোনটা আগে করবেন তা লিখে ফেলুন এবং সে অনুযায়ী কাজ করুন।

৭. যেসব বিষয় আপনাকে সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে সেগুলোর মুখোমুখি হোন। বিষয়টি সুখকর হয়তো হবে না তার পরও মোকাবেলা করুন। দেখবেন সফলতা আসবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status