ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন
তৌহিদুল ইসলাম, তিতুমীর কলেজ
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 6:24 PM

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাস নিবন্ধন নাম্বার ঢাকা মেট্রো-১৩-১২১৬ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বাসের সামনের অংশ ও ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

আগুন লাগার পরপরই সরকারি তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে গুলশান-আমতলী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সামনের ও ভেতরের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status