|
কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপিকা ড.জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এম আরিফ হোসেন। সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা ফুসফুস ক্যানসার কেন হয়, এর প্রাথমিক লক্ষণ, ঝুঁকি, কারণ, প্রতিকার, প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পান। ![]() কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার তিনি আরও বলেন, “ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা শুধু ওষুধ ও চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিকন-এর সহযোগিতায় এ ধরনের সচেতনতামূলক আয়োজন আমাদের সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসী সোসাইটি জনস্বাস্থ্যসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
