ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ইডেন মহিলা কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত
ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:34 PM

ইডেন মহিলা কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত

ইডেন মহিলা কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত

ইডেন মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের ইডেন মহিলা কলেজ শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। 
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা এবং উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সকলের উপস্থিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

ইডেন মহিলা কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত

ইডেন মহিলা কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, অধিকার, বৈষম্য ও সমাজ পরিবর্তনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু এবং ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status