ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 4:17 PM

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

পর্তুগালের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস (HRH) মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা, ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। তাঁর এ সফর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল।

সফরকালে রাজকীয় অতিথি ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও ধারণা লাভ করেন। সফরের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ডাচেস অব কোইমব্রার যৌথ অংশগ্রহণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তাঁর প্রতিনিধি দলের সম্মানে একটি বিশেষ আনুষ্ঠানিক অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান বক্তব্য রাখেন। ডাচেস অব কোইমব্রা তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ Knight of the Crown Royal সম্মাননা প্রদান। পর্তুগালের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা, তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। একই সঙ্গে ড. সবুর খানকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়।

এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ড. মো. সবুর খান বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ রাজকীয় স্বীকৃতি লাভ করেন—যা তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও একটি গৌরবের উপলক্ষ।

রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘Cozinha Real – The Royal Lounge’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। হিজ রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা এ স্থাপনাটির উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, আন্তর্জাতিক রন্ধনশৈলী, খাদ্যসংস্কৃতি, আতিথেয়তা এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্তুগাল ও বাংলাদেশের ঐতিহ্য, খাদ্যসংস্কৃতি এবং আতিথেয়তার মধ্যে একটি অর্থবহ সংযোগ তৈরির প্রতীক হিসেবেও ‘Cozinha Real – The Royal Lounge’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশেষ সম্মাননা ও স্মারক উপহার বিনিময়ের আয়োজন করা হয়।

এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার ফারহান-খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগ প্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর মোহাম্মদ আজিজ-উর-রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী, লায়লা মিশেল গুরমুখ এবং লন্ডন টি এক্সচেঞ্জের অন্যান্য প্রতিনিধিরা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক সম্পৃক্ততা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য ও আন্তর্জাতিক প্রতিনিধি দলের এ সফর বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status