ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 2:46 PM

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিব ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপট ঘিরে ক্যাম্পাসে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

সেখানে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ী, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে। তবে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।


গত রোববার থেকে টানা তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দশটির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ককটেলবাজিতে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থী, এক কর্মকর্তা ও কর্মচারীসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।

ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরেছেন। বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এতে আমাদের দুজন শিক্ষার্থী চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

“আরও ছয়জন ১৩ নভেম্বর দেশ ছাড়বেন। তাদের আরও কয়েকদিন পর যাওয়ার কথা ছিল; কিন্তু ক্যাম্পাসে ককটেল আতঙ্ক দেখে ফিরে যাচ্ছেন।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status