ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
শ্রীবরদীতে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
রাকিবুল হাসান খোকন,শেরপুর
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:19 AM

শ্রীবরদীতে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শ্রীবরদীতে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শেরপুর শ্রীবরদী উপজেলাযর কুরুয়া উওর পাড়া এলাকায় চারটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। ১৩ নভেম্বর শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিক্রাইল মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলেও তিনি প্রজেক্ট গিয়ে মাছের স্বাভাবিক অবস্থাই দেখেছেন। কিন্তু শুক্রবার সকালে এসে দেখেন সিলভার কার্প, রুই, তেলাপিয়া , টেংরাসহ কই সকল প্রকার প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

তিনি অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কেউ বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে মাছগুলো মেরে ফেলেছে। এতে তাঁর প্রায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, মাছ চাষই তাঁদের পরিবারের প্রধান জীবিকার উৎস। বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ করেছিলেন এবং আকস্মিক এই ঘটনায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন । গত কয়েক মাস আগে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছিলেন।

এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয় শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়েরের দায়েল করেন 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status