|
ড্যাফোডিলে পাঁচ দিনব্যাপী স্থাপত্য উৎসব শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিলে পাঁচ দিনব্যাপী স্থাপত্য উৎসব শুরু রোববার ৮ নভেম্বর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, বরেণ্য স্থপতি ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুল ওয়ারেস, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এম. শামসুল আলম, স্থপতি অধ্যাপক ড. খায়রুল এনাম এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি শেখ মুহাম্মদ রেজওয়ানের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে পাঁচ দিনব্যাপী স্থাপত্য উৎসব ‘আর্কফেস্ট ২০২৬’। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আর্কফেস্ট ২০২৬-এর স্থাপত্য প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ের নকশা, গবেষণা, সৃজনশীল কাজ ও প্রজেক্ট প্রদর্শিত হয়। তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এ ছাড়া এদিন স্থাপত্য বিভাগের প্রকাশিত বই ‘নোভাও ০২.০’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় পরবর্তীতে উৎসবের প্রথম দিনের অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় দুটি মাস্টার টক সেশন। প্রথম মাস্টার টকে বক্তব্য রাখেন বরেণ্য স্থপতি ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুল ওয়ারেস। দ্বিতীয় মাস্টার টকে বক্তব্য রাখেন Vistara Architects Private Limited-এর প্রধান স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোস্তফা খালিদ পলাশ। দুটি সেশনেই বক্তারা তাঁদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, স্থাপত্যচর্চার দর্শন, নকশার ভাবনা এবং সমসাময়িক স্থাপত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্থাপত্যচর্চা, নকশার দর্শন ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
