ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল
তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 5:58 PM

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল

সরকারি তিতুমীর কলেজে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির সরকারি তিতুমীর কলেজ শাখা। 

মঙ্গলবার (১০ই নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কলেজ ক্যাম্পাসের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে আইসিডিডিআরবি (কলেরা হাসপাতাল) পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় তারা লীগ ধর–জেলে ভর, ফ্যাসিবাদের ঠিকানা– এই বাংলায় হবে না, আওয়ামীলীগের ঠিকানা– এই বাংলায় হবে না, ইসলামী ছাত্রশিবির– জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। 

মিছিল শেষে  তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা জানান, আপনারা দেখতেছেন কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে।  বাসে আগুন দেয়া, জনগণের দুর্ভোগ তৈরি এবং এদেশের মধ্যে পেট্রোল সহ যত রকমের অবৈধ অস্ত্রপাতি রয়েছে, এসব ব্যবহার করে সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ এদেশের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বলতে চাই, যারা এসব অপকর্ম করতে চাইবে, তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য ছাত্রশিবির সোচ্চার আছে এবং আপনারা অবগত আছেন, দীর্ঘ ১৭ বছর এই স্বৈরাচার ইসলামী ছাত্রশিবিরের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, তা আপনারা সকলেই অবগত। এই জুলুম নির্যাতন গুম খুনের রাজনীতি করার পরেও এই স্বৈরাচার এদেশের মধ্যে রাজনীতি করার কোন অধিকার রাখে না। 

সরকারের প্রতি আহ্বান রেখে তিনি আরো বলেন, আমরা ইসলামী ছাত্রশিবির এই সরকারকে জানাতে চাই, রাষ্ট্রের মধ্যে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের অবস্থান আরও শক্ত করুন। আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম চালিয়ে যাব। তবে সরকারের ব্যর্থতার পরিচয় আমরা দেখতে চাই না।

ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। দেশে দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আইন প্রণয়নের চেয়ে আইন প্রয়োগে বেশি মনোযোগী হতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।

উল্লেখ্য, গতকাল (৯ই নভেম্বর) ভোরে এবং তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পূররায় রাত আনুমানিক দশটার দিকে আবার এক‌ই স্থানে ককটেল বিস্ফোরণকালে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status