ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
‎চার দফা দাবিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীদের মানববন্ধন
‎সোহরাওয়ার্দী ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 9:31 PM

‎চার দফা দাবিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীদের মানববন্ধন

‎চার দফা দাবিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীদের মানববন্ধন

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বেসরকারি কর্মচারীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন পর্যায়ের বেসরকারি কর্মচারীরা অংশ নেন।
‎
‎মানববন্ধনে কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি সাত কলেজে বেসরকারিভাবে কর্মরত থাকলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পর তাঁদের চাকরির ভবিষ্যৎ ও সুযোগ-সুবিধা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও আশানুরূপ সাড়া না পাওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
‎
‎মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজের কর্মচারী নাসির উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন। সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আসার দুই বছরের বেশি সময় পার হলেও তাঁদের চাকরির স্থায়ীকরণ কিংবা সুযোগ-সুবিধার বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
‎
‎তিনি আরও বলেন, এ বিষয়ে সাত কলেজের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন এবং ইউজিসি চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে কোনো আশ্বাস না পাওয়ায় তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
‎
‎অন্যদিকে, কলেজের কর্মচারী বিল্লাল মিয়া বলেন, বয়সের শেষ পর্যায়ে এসেও তাঁদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। শারীরিক সক্ষমতা থাকা পর্যন্ত কাজ করতে পারলেই কেবল বেতন পান তাঁরা। সামান্য ভুলত্রুটি হলেই চাকরি হারানোর ভয় দেখানো হয়। অসুস্থতা কিংবা পরিবারের সদস্যদের চিকিৎসার ক্ষেত্রেও তাঁরা কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পান না।
‎
‎ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোনো কর্মচারী মারা গেলে তাঁর মরদেহ বাড়িতে নেওয়ার জন্যও প্রতিষ্ঠান থেকে পরিবহন বা আর্থিক সহায়তা পাওয়া যায় না। দীর্ঘদিন চাকরি করেও কোনো ধরনের সুযোগ-সুবিধা না পাওয়ায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
‎
‎মানববন্ধনে কর্মচারীদের উত্থাপিত চার দফা দাবি হলো—
‎
‎১.সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।
‎
‎২.ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাঁদের অন্তর্ভুক্ত করতে হবে।
‎
‎৩.রাজস্বখাতে স্থানান্তর না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।

‎৪.সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে ছাঁটাই করা যাবে না।
‎
‎কর্মচারীরা বলছেন, দীর্ঘদিনের শ্রম ও অবদানের স্বীকৃতি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status