ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের রাজারহাটে ৬০পিস ইয়াবাসহ ১ মাদককারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 29 October, 2026, 3:55 PM

কুড়িগ্রামের রাজারহাটে ৬০পিস ইয়াবাসহ ১ মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ৬০পিস ইয়াবাসহ ১ মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্যে জানানো হয়েছে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক  ১১.৩০ ঘটিকার সময় রাজারহাট থানা এলাকায় ডিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের অন্তর্ভুক্ত কিসামত ছিনাই ধরালা নদীর পাড় এলাকা থেকে  মাদক কারবারি মোঃ জেলহকে  ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ রাজারহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।  উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে বলে জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status