|
মাধবপুরে চা বাগানের বসতঘরে হানা: ১০৪ বোতল মাদক উদ্ধার, ৩ কারবারি পলাতক
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে চা বাগানের বসতঘরে হানা: ১০৪ বোতল মাদক উদ্ধার, ৩ কারবারি পলাতক এ ঘটনায় পলাতক তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকার সন্তোষ তাঁতীর বসতবাড়িসংলগ্ন স্থানে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বস্তার ভেতর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকার বিশ্বম্ভর তাঁতীর ছেলে সন্তোষ তাঁতী (৩৫), মিশন লাইন এলাকার লনি পানিকার ছেলে শুভ পানিকা (২৫) এবং বিচ লাইন এলাকার সূর্য তাঁতীর ছেলে প্রশান্ত তাঁতী (২২)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রুজু করে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
