|
মানিক পশারীর দাফনে বাধা : প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মানিক পশারীর দাফনে বাধা : প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর প্রতীক সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রসহ অন্য নেতারা। ![]() মানিক পশারীর দাফনে বাধা : প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার বা দাফন নিয়ে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গত শনিবার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু হয়। তাকে গার্ড অব অনার এবং দাফনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
