ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
টাইমস হায়ার এডুকেশন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭ এর দেশ সেরা ড্যাফোডিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 5:16 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 September, 2026, 5:26 PM

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭ এর দেশ সেরা ড্যাফোডিল

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭ এর দেশ সেরা ড্যাফোডিল

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭’ -এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ডিআইইউ বৈশ্বিকভাবে ৮০১–১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে। একই বৈশ্বিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড স্কোর-এর ভিত্তিতে ডিআইইউ বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে গবেষণার মানের সূচকে ডিআইইউ বিশ্বে ২৯৪তম অবস্থান অর্জন করেছে। র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে গবেষণার মান, গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাদান এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

ডিআইইউর পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শক্তিশালী করা, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব বাড়ানো, শিক্ষাদান ও শিখন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনে দীর্ঘমেয়াদি কাজের প্রতিফলন।

এর আগে চলতি বছর টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৬ -এ ১,৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ বিশ্বে ৮৭তম এবং বাংলাদেশে ১ম স্থান অর্জন করে। এছাড়া টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বাই সাবজেক্ট ২০২৬-এ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়ে ডিআইইউ বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে ।

ডিআইইউর পক্ষ থেকে জানানো হয়, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৭-এ এ অবস্থান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে চলমান কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহিত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status