|
গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তবে সাংবাদিক তোফাজ্জালের সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা ঘটনাটিকে ষড়যন্ত্র দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি নিয়ে কোনো পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে ঘটনাস্থলের ভিডিও বা সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চিকিৎসা-সংক্রান্ত নথি, জব্দতালিকা, উদ্ধার করা মাদকের পরীক্ষার প্রতিবেদন এবং পুলিশের কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করা প্রয়োজন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, আইন সবার জন্য সমান। সাংবাদিকের বিরুদ্ধে মামলা থাকলে তাঁরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে সাংবাদিককে মারধরের অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা জরুরি।” তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর বা আটকে রাখার অভিযোগ থাকলে সেটিও তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করতে হবে।” মানববন্ধনে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরাসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার
বাঘাইছড়িতে ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
ভাঙনের মুখে আশাশুনির কুড়িকাহুনিয়ার কপোতক্ষ নদীর বেড়িবাঁধ, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই
