ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্ক
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:37 AM

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্ক

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্ক

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চলতি মাসে ২৭ জন সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা নেওয়ার এমন চিত্র দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। তবে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় দৌলতপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে।ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন।ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক পর্যায়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

পরিত্যক্ত পাত্র, ড্রাম, বালতি, টব, টায়ার বা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।এদিকে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, দুর্বলতাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। তবে এসব উপসর্গ দেখা দিলেই নিজে থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া আহবান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status