ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
জামালপুরে নিখোঁজ শিশুর লাশ মাটিচাপা দেওয়া ছিল প্রতিবেশীর ঘরে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 September, 2026, 12:21 PM

জামালপুরে নিখোঁজ শিশুর লাশ মাটিচাপা দেওয়া ছিল প্রতিবেশীর ঘরে

জামালপুরে নিখোঁজ শিশুর লাশ মাটিচাপা দেওয়া ছিল প্রতিবেশীর ঘরে

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ প্রতিবেশীর ঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর)  রাত ১টার দিকে উপজেলার চরলোটাবর এলাকার এক বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়। 

৭ বছর বয়সি মরিয়ম আক্তার ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে ওসি স্নেহাশীষ রায় বলেন, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম আক্তার। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার পরিবার মরদেহের সন্ধান পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status