ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 September, 2026, 7:18 PM

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনসিসি ও স্কাউট সদস্যরা।

অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status