ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 9:39 PM

মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট

মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট

যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করার লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। চন্ডিগড় সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মুখোমুখি হয় চন্ডিগড় একাদশ ও গোহালিয়া কান্দা একাদশ।

চন্ডিগড় ইউপি সংলগ্ন মাঠে রবিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১০ ঘটিকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। রাত বাড়ার সাথে সাথে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।

চন্ডিগড় সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি নাঈম ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা মফিজুল ইসলাম রায়হানের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্ডিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রায়হানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা তাজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মানিক মিয়া, বিএনপি নেতা ছফির উদ্দিন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন এবং আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হান আল বাবু।

বক্তারা বলেন, বর্তমান তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকান্ড এবং অলস সময় পার করা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চন্ডিগড় সমাজকল্যাণ যুব সংঘের এই উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে যুবসমাজকে ইতিবাচক ধারায় যুক্ত রাখতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

উপস্থিত দর্শকদের টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। খেলায় গোহালিয়াকান্দা একাদশ ১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথি ও আয়োজকবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status