|
৩০ রানে ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ৩০ রানে ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরলো বাংলাদেশ বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৮, ট্রাভিস হেড ২২ ও মার্নাস লেবুশেন ৪ রান করে সাজঘরে ফিরে ফিরে যান। এরপর গ্রিনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন স্মিথ। ৭৭ রানের জুটি গড়েন তারা। এরপর শুরু হয় পেসার শরীফুল ইসলামের তাণ্ডব। মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় অজিরা। স্মিথ ৪২, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১ রান করে আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফিরে যান বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স। একাই ৬ উইকেট শিকার করেন শরীফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ৮৭ রানের লিড পেয়েছে তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
