ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মেহেদী হাসান রিয়াদ,কুমিল্লা
প্রকাশ: Saturday, 22 August, 2026, 1:04 PM

দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বাবলম্বী নারী, সুরক্ষিত দেবিদ্বার” ও “সুফল বৃক্ষে নারীর হাতে রোপিত হোক সমৃদ্ধি” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে ‘বৃক্ষ রোপন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোস্যাল মিডিয়া বেইজড সামাজিক সংগঠন ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে আজ ২১ আগস্ট (শুক্রবার) সকাল ৯:০০ টায় উপজেলার ছোট আলমপুর এলাকার জসিমের দোকানের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেবিদ্বার মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান নাহিদ-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নারীদের মাঝেও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবিদ্বার মুভমেন্ট-এর সক্রিয় সদস্য সিয়াম আহমেদ, বিল্লাল হোসেন, সুলতান আহমেদসহ দেবিদ্বার মুভমেন্ট-এর অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে দেবিদ্বার মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান নাহিদ বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমাদের নারীদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কৃষিজ ও ফলজ বৃক্ষ রোপণ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। একটি সবুজ ও সুরক্ষামুক্ত দেবিদ্বার গড়ে তুলতে দেবিদ্বার মুভমেন্ট আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status