ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
যেভাবে কাটছে ওবায়দুল কাদেরের দিন-রাত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 April, 2019, 1:08 AM

যেভাবে কাটছে ওবায়দুল কাদেরের দিন-রাত

যেভাবে কাটছে ওবায়দুল কাদেরের দিন-রাত

সিঙ্গাপুরের একটি বাসায় স্ত্রী বেগম ইশরাতুন্নেসা কাদের ও স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন ওবায়দুল কাদের।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের জনপ্রিয় এই নেতার সময় কাটানোর বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন আওয়ামী লীগের দফতর উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কানদার মির্জা শামীম।

ছবিতে দেখা যাচ্ছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলছেন।

এর আগে হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন ভিডিওতে দেখা যায়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চারপাশ ঘিরে রেখেছেন অনেকে। তাকে গাড়িতে চড়ার জন্য সহযোগিতা করেন। তবে হেঁটেই গাড়িতে উঠেছেন তিনি। পাশে ছিলেন স্ত্রী বেগম ইশরাতুন্নেসা কাদের।

তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই দেশে আসছেন না সেতুমন্ত্রী। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছু দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন।

প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status