ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর সময় এনার চালক আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 April, 2019, 12:56 AM

পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর সময় এনার চালক আটক

পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর সময় এনার চালক আটক

রাজধানীর বাড্ডা এলাকায় পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর সময় চালকসহ এনা পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এনা পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৫-৪৬৬৫) দূরপাল্লার বাসটি মাহতাব নামের এক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশকে জানানো হলে দেড় ঘণ্টার মধ্যে বাসটি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় বাসচালক আমজাদ হোসেনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের।

তিনি বলেন, সকালে লিংক রোডের মাথায় বাসটি একজনকে ধাক্কা দেয়। এর পরপরই অভিযান চালিয়ে উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে থেকে বাসটি জব্দ করা হয়। আটক করা হয় চালককে।

তিনি বলেন, বাসের ধাক্কায় মাহতাব মাথায় আঘাত পেয়েছেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে সিটি স্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। এ ঘটনায় একটি মামলা করে আমজাদকে গ্রেফতার দেখানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status