|
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
|
![]() চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২ চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা এলাকার আওতাধীন রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে মদ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রনি হোসেন (২২), পিতা আব্দুল মোতালেব এবং জাহেদ হোসাইন (২০), পিতা জাহাঙ্গীর আলম। তারা উভয়েই চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ জানান, উদ্ধার করা মদ ও সিএনজি অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
