|
ভেঙে দেওয়া হলো ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভেঙে দেওয়া হলো ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানের খাবার পরিবেশন এবং স্বল্পমূল্যে ভাত বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি পায়। স্বল্পমূল্যে খাবার বিক্রির কারণে অনেকের কাছে এটি জনপ্রিয় হলেও ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে শেষ পর্যন্ত উচ্ছেদ করা হলো হোটেলটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
