|
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দুপুর ১টার নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। প্রধান বিরোধী দল জামায়াতের জোট থেকে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও সংখ্যাগরিষ্ঠ আসন থাকায় বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা। উল্লেখ্য, সচিবালয়ে প্রথমবারের মতো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
