ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে ‘হেলথ এক্সপ্রেস’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 August, 2026, 6:47 PM

উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে ‘হেলথ এক্সপ্রেস’

উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে ‘হেলথ এক্সপ্রেস’

বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তি পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের জন্য আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির প্রদর্শনী, হাতে-কলমে প্রশিক্ষণ ও শিক্ষামূলক সেশনের আয়োজন করা হবে। এর মাধ্যমে রোগ নির্ণয়ের সক্ষমতা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বগুড়া থেকে শুরু হওয়া কর্মসূচিটি আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পৌঁছাবে। বিভিন্ন অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমোর পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হবে।

উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’-এর মাধ্যমে আমরা মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে উন্নত প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে চাই।

কর্মসূচিটি তৃণমূল পর্যায়ে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আরও সহজলভ্য ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status