ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
ফেসবুকে প্রশ্নফাঁসের চেষ্টা: শিক্ষার্থী কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 8:46 PM

ফেসবুকে প্রশ্নফাঁসের চেষ্টা: শিক্ষার্থী কারাগারে

ফেসবুকে প্রশ্নফাঁসের চেষ্টা: শিক্ষার্থী কারাগারে

রাজশাহীর বাঘায় মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক থেকে প্রশ্ন সরবরাহের চেষ্টার অভিযোগে এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বাঘা উপজেলার আড়ানী আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা।

জানা যায়, আড়ানী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহান আলী। কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দেওয়ার সময় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় সে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে প্রশ্ন সরবরাহের চেষ্টা করে। এ সময় কক্ষ পরিদর্শক বিষয়টি জানতে পেরে তাকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সে নিজের দোষ শিকার করায় তাকে ১৫ দিনের জন্য সাজা দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status