|
গাজীপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে ৮ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে ৮ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাবার সঙ্গে পলাসোনা নদীর ঘাটে বেড়াতে আসে ওয়াসিক রিয়ান। পরে নৌকা ভ্রমণের সময় অসাবধানতাবশত সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর নাম মো. ওয়াসিক রিয়ান (৮)। তার বাবার নাম সাহিদ। তাদের স্থায়ী বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায়। বর্তমানে পরিবারটি গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। টঙ্গী নৌ পুলিশ সূত্র জানিয়েছেন খবর পেয়ে তারাও ঘটনাস্থল পরিদর্শনে টিম পাঠিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
