ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2026, 10:26 PM

সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর

সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর

ভারতের পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এ ছাড়া দীঘা সমুদ্র সৈকতে নিষিদ্ধ তামাজজাত দ্রব্য ও মদ্য়পানে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার সংবাদে বলা হয়, গতকাল শনিবার, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘সপ্তাহান্তে দিঘায় এসে সমুদ্রে নামেন বিপুল সংখ্যক পর্যটক। অনেকে শাড়ি বা সালোয়ার পরে স্নান করেন। ফলে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে। নিরাপত্তা স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহার করুন।’ তবে সমুদ্র সৈকতে গোসলে শাড়ি বা সালোয়ার কামিজ যে নিষিদ্ধ করা হচ্ছে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘ভারতীয় কালচার অনুযায়ী সুইমশ্যুট পাওয়া যায়। তাতেও যদি কারও অসুবিধা হয়, তাহলে শাড়ি বা সালোয়ার কামিজ পরতে পারেন। তবে এমন রঙয়ের পরতে হবে, যাতে সহজেই চিহ্নিত করা যায়।

সমুদ্র সৈকত এলাকায় তামাকজাত দ্রব্য ও মদ্যপান নিষিদ্ধ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিচ ও লাগোয়া এলাকায় মদ্যপান ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে। রেস্টুরেস্ট ও খাবারের দোকানগুলোতে বার্ন কেয়ার ইউনিট খোলা হবে। বিচে ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ মোতায়েন ও আরও উন্নত লাইফগার্ডিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status