ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 1:10 PM

এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের

এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে ও চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থানকালে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক ‘সাংগঠনিক নির্দেশে’ উল্লেখ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এর আগে গত ২২ মার্চ গভীর রাতে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়।

তবে এর মাত্র ১২ দিন পর গত বৃহস্পতিবার জিএম কাদেরকে আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status