ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 12:58 PM

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

ফেনীর সোনাগাজীতে একটি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে সোনাগাজী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রীর নাম ইসরাত জাহান। তার বাড়ি সোনাগাজী উপজেলায়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিল।

সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের আগে ইসরাত জাহানকে তার বন্ধুরা ডেকে নেয়।

এসময় ইসরাতকে তার বন্ধুরা জানায়, তার (ইসরাত) এক বান্ধবীকে মাদ্রাসা ছাদে পেটানো হচ্ছে। ইসরাত পরীক্ষা কেন্দ্রের ছাদে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status