|
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জীবনী ও সাহিত্যকর্ম
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জীবনী ও সাহিত্যকর্ম যার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য গত ২১ জুলাই ২০২৬ শিক্ষা মন্ত্রনলায়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানা স্বক্ষরিত ২০-৬৪৬ স্মারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ১৮৭৩ সালে কুমিল্লায় নারী শিক্ষা প্রসারের লক্ষে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন। যা এখন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় হিসেবে বহুল পরিচিত। ১৮৭৭ সালে প্রথম মুসলিম নারী হিসেবে তার রচিত 'রূপজালাল' কাব্যগ্রন্হ প্রকাশিত হয়। শিক্ষা সাহিত্য প্রসার ছাড়াও সমাজসেবা ও জনকল্যান অসংখ্য অবদান রয়েছে এই মহীয়সী নারীর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
