|
ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর দুই বছর বয়সী কন্যা রাবেয়া খাতুন সোমবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে খেলতে গিয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের ডোবায় তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল জানায়, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসাবধানতাই এ ধরনের অপূরণীয় দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা মনে করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
