ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
মহালছড়িতে পাহাড়ী ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Monday, 27 July, 2026, 9:10 PM

মহালছড়িতে পাহাড়ী ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ

মহালছড়িতে পাহাড়ী ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও আমন মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলায় বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন প্রকার সবজি বীজ, রাসায়নিক সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি মগপাড়া এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৯০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা।

বিতরণকৃত প্রণোদনা প্যাকেজে প্রতিটি কৃষককে উন্নত জাতের আমন ধানের বীজ, সাত প্রকার সবজি বীজ এবং ৩০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত কৃষিকাজে ফিরিয়ে আনতে সরকারের এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উৎসাহিত হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status