|
যশোরে মাদক নিয়ে বিরোধে খুন সন্ত্রাসী জিতু প্রধান অভিযুক্ত সুমন কারাগারে
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে মাদক নিয়ে বিরোধে খুন সন্ত্রাসী জিতু প্রধান অভিযুক্ত সুমন কারাগারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বারান্দী মোল্লাপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কালনা সেতু এলাকায় তাঁর মৃত্যু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার সুমনের বিরুদ্ধেও হত্যা ও চুরিসহ একাধিক অভিযোগে ১১টি মামলা রয়েছে।যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান,প্রাথমিক তদন্তে উঠে এসেছে নিহত জিতু ও অভিযুক্ত সুমন দুজনেই মাদকসংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মূলত মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।ওসি আরও বলেন,ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমনকে আটক করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
