|
গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবি
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবি আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা চালান। সংবাদ পাওয়ার সাথে সাথেই চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় বিজিবি সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে সম্পূর্ণ বাধা প্রদান করা হয়েছে এবং নিকটবর্তী তারাবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ১৬ বিজিবির টহল দলগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
