ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বাড্ডায় হোটেলে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 2:16 PM

বাড্ডায় হোটেলে আগুন
রাজধানীর মেরুল বাড্ডায় একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামান ফিলিং স্টেশনের পাশে একটি হোটেলে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দফতর। ফায়ার সার্ভিস জানায়, জামান ফিলিং স্টেশনের পাশে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে এসেছে।

বারিধারা সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, আগুনে হতাহতের কোনে ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি জানান, ফিলিং স্টেশনের পাশে একটি হোটেলে আগুন লাগার বিষয়টি ৯৯৯ থেকে ফোন থেকে জানতে পারি।তবে কিছুক্ষণ পরেই আবার জানানো হয়েছে আগুন নিভে গেছে। এছাড়া আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাশে রাখা কোনো ইকুইপমেন্ট থেকে আগুন লাগতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status