ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পাবজি গেম খেলায় মায়ের বকুনি, ১০ শ্রেণি ছাত্রের আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 1:54 PM
সর্বশেষ আপডেট: Thursday, 4 April, 2019, 2:06 PM

পাবজি গেম খেলায় মায়ের বকুনি, ১০ শ্রেণি ছাত্রের আত্মহত্যা

পাবজি গেম খেলায় মায়ের বকুনি, ১০ শ্রেণি ছাত্রের আত্মহত্যা

পরীক্ষার সময় অনলাইন গেম পাবজি খেলায় মায়ের বকাবকি, ভারতের তেলেঙ্গানায় ছেলেকে হারালেন মা।

বুধবার ৩ এপ্রিল, ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানাগেছে তেলেঙ্গানার সেকেন্দরাবাদের মালকজগিরি এলাকার ১ এপ্রিল এ ঘটনা ঘটে।

তার জেরেই আত্মহত্যা করল ১০ শ্রেণির এক ছাত্র। মর্মান্তিক এই ঘটনা তেলঙ্গানার সেকেন্দরাবাদের মালকজগিরি থানা এলাকার। তদন্ত শুরু করেছে পুলিশ।

মালকজগিরি থানার ইন্সপেক্টর কে সঞ্জীবা রেড্ডি জানিয়েছেন, ১৬ বছরের ছেলেটি তার বাবা-মার মোবাইল ফোনে পাবজি গেম খেলত। পরীক্ষা চলাকালীন অনলাইন গেম খেলায় সোমবার রাতে তার মা বকাবকি করেন।

এরপর ছেলেটি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যান থেকে গলায় তোয়ালের ফাঁস দিয়ে ঝুলে পড়ে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার বাবা-মা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সে ঝুলছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status