ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গভীর রাতে হাইভোল্টেজের তার ছিঁড়ে পড়ল বাড়িতে, দগ্ধ ৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 12:56 PM
সর্বশেষ আপডেট: Thursday, 4 April, 2019, 1:26 PM

গভীর রাতে হাইভোল্টেজের তার ছিঁড়ে পড়ল বাড়িতে, দগ্ধ ৭

গভীর রাতে হাইভোল্টেজের তার ছিঁড়ে পড়ল বাড়িতে, দগ্ধ ৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে বসতবাড়ির ওপর পড়ে পড়েছে। এসময় আগুনে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন, মারা গেছে একটি গরু ও একটি ভেড়া।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে রায়গঞ্জ পৌরসভার ধানঘরা ফুলজোড় নদীর পশ্চিমপাড় এলাকায়।

দগ্ধরা হলেন- মোহাম্মাদ আলী (৩৬), বায়েজিদ (৪২), রুবাইয়া (৫), আব্দুল আউয়াল (৫০), আলেয়া বেগম (৩০), হীরা খাতুন (১৮) ও জুরাইস (৩)।

আহতদের মধ্যে একজন শিশুসহ দুজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়া শজিমেক হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় ২০টির মতো সংযোগ মিটার ও মেইন সুইচ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় সংযোগ মিটারগুলোতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে অবাহিত করা হলে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ভুঁইয়াগাতী জোনাল অফিসের ডিজিএম মো. আবদুল কুদ্দুস জানান, ১১ হাজার ভোল্টেজের ওই লাইনের টপ তার ইনসুলেটর ভেঙে নিচে আরেকটি তারের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status