ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দুই মেয়েকে খুন করে শিক্ষকের আত্মহত্যা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 11:20 AM

প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দুই মেয়েকে খুন করে শিক্ষকের আত্মহত্যা!

প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দুই মেয়েকে খুন করে শিক্ষকের আত্মহত্যা!

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় তার প্রতিশোধ নিতে দুই শিশুকন্যার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন এক বাবা। পরে সেই ছবি আবার তিনি তার স্ত্রীকে মেসেজ করে পাঠিয়েছেন। সম্প্রতি ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্র রাজ্যের চন্দ্রপুরের কলেজ শিক্ষক ঋষিকান্ত সি কুদুপাল্লি। ৪০ বছর বয়সী এই অধ্যাপকের স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার গাড়ি চালক শাহনাওয়াজ খানের। এই নিয়ে সংসারে অশান্তি চরমে উঠলে একদিন প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়েন ঋষিকান্তের স্ত্রী।

সেই রাগে নিজের ছয় বছর ও ১৮ মাসের দুই শিশুকন্যাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন ওই কলেজ শিক্ষক। পরে সেই ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন স্ত্রীকে। এরপর নিজেও আত্মহত্যা করেন।

এ ঘটনায় ঋষির ভাই গোপাল পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঋষির স্ত্রী প্রগতি এবং গাড়িচালক শাহনাওয়াজ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status