ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
নিউজিল্যান্ড মসজিদে হামলা, শ্বেতাঙ্গ জঙ্গির বিরুদ্ধে ৫০ হত্যা মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 11:30 AM

নিউজিল্যান্ড মসজিদে হামলা, শ্বেতাঙ্গ জঙ্গির বিরুদ্ধে ৫০ হত্যা মামলা

নিউজিল্যান্ড মসজিদে হামলা, শ্বেতাঙ্গ জঙ্গির বিরুদ্ধে ৫০ হত্যা মামলা

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে অর্ধশত মুসল্লিকে হত্যাকারী অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী যুবককে ৫০টি হত্যা মামলার মুখোমুখি হতে হবে। এ ছাড়া আরও ৩৯টি হত্যাচেষ্টার মামলাও থাকছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

এর আগে ওই শ্বেতাঙ্গ জঙ্গির বিরুদ্ধে একটি হত্যার মামলা করা হয়েছিল। আগামীকাল শুক্রবার তাকে ফের আদালত হাজির করা হবে।

এসব মামলা বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান এটি গণহত্যা ও সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।

এদিকে অস্ট্রেলিয়ায় নতুন প্রণয়ন করা একটি আইনে বলা হয়েছে, উগ্রপন্থীদের আধেয়গুলো যদি দ্রুত অপসারণ করতে ব্যর্থ হন, তবে সামাজিকমাধ্যমের নির্বাহীদের কারাগারে যেতে হবে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার সময় হেলমেটে বসানো ক্যামেরা দিয়ে এ হত্যাকাণ্ড সরাসরি সামাজিকমাধ্যমে সম্প্রচার করেছিল হত্যাকারী যুবক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status