ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
হাসপাতালে ভর্তি পেলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 11:10 AM

হাসপাতালে ভর্তি পেলে

হাসপাতালে ভর্তি পেলে

ব্রাজিল থেকে প্যারিসে গিয়েছেন অনুষ্ঠানে যোগ দিতে। তাতে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হাসিখুশি দেখা গেছে পেলেকে। তবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন ফুটবল কিংবদন্তি। প্রচণ্ড জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে সেখানে যান তিনি।

বরাবরই এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ পেলে। সেই ধারাবাহিকতায় কয়েক দিন আগেও পিএসজি ফরোয়ার্ডের প্রশংসা ঝরে ব্রাজিলিয়ান লিজেন্ডের কণ্ঠে। অতঃপর ওই দিন তাদের সামনাসামনি দেখা হয়।

অনুষ্ঠানে পেলেকে দেখে সুস্থই মনে হয়। এর আয়োজন করে সুইস ঘড়ি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। এর পর রাতে হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের বার্তা, অনুষ্ঠান শেষে রাতে প্যারিসের হোটেল থেকে হাসপাতালে যান পেলে। বুধবার বিকেল পর্যন্ত সেখানেই ভর্তি ছিলেন তিনি। তবে ফুটবলের রাজার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ফরাসি মিডিয়ার খবর, এমবাপ্পের সঙ্গে পেলের দেখা হওয়ার কথা ছিল আরও অনেক আগে। গেল বছর নভেম্বরে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়।

৭৮ বছর বয়সী পেলের শারীরিক অবস্থাটা ভালো যাচ্ছে না গেল কয়েক বছর ধরে। ২০১৬ সালের রিও অলিম্পিকের মশাল জ্বালানোর কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি। ২০১৮ রাশিয়া বিশ্বাকপের ড্র অনুষ্ঠানে হুইল চেয়ারে হাজির হন ফুটবলের কালা মানিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status