ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
খিলগাঁও বাজারে অগ্নিনির্বাপণের মিটিং ছিল আজ, তার আগেই আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 11:01 AM

খিলগাঁও বাজারে অগ্নিনির্বাপণের মিটিং ছিল আজ, তার আগেই আগুন

খিলগাঁও বাজারে অগ্নিনির্বাপণের মিটিং ছিল আজ, তার আগেই আগুন

রাজধানীর খিলগাঁও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

বুধবার রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সকালেই বৈঠকে বসার কথা ছিল খিলগাঁও বাজারের মালিক সমিতির।

কিন্তু সেই বৈঠকে বসার সুযোগই পেলেন না তারা। তার আগেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হলো বাজারটি।

খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার জানান, বাজারে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা, তা নিয়ে আজ সকালে আমাদের সমিতির পক্ষ থেকে মিটিংয়ে বসার কথা ছিল। কিন্তু সেটির আর সুযোগ পেলাম না।

এদিকে বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের চোখেমুখে সর্বস্বান্ত হওয়ার উদ্বিগ্নতা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। এদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা যায় অনেককে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ জানান, রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বাজারে ছোট ছোট প্রায় ১৩০০ দোকান ছিল। তার মধ্যে আনুমানিক অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রাজধানীর বনানী, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের পর এবার আগুন লাগল খিলগাঁও বাজারে।

গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর দিন তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status